পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত এই ঘরের ছবি শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করলে দেশ ও প্রবাসের বহু মানুষ ছবিটি দেখে মর্মাহত হোন।অনেকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করেন।প্রধানমন্ত্রীর ত্রান তহবিল সহ বিভিন্ন সংস্থা থেকে আর্থিক সহায়তা পান।এই ঘরটির ছবি দেখে ৪নং রামপাশা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।এবং ইউ কে প্রবাসি সংস্থার সাথে যোগাযোগ করে এই ঘরটি কথা বলেন এবং তারা ৩ লক্ষ টাকা ব্যয়ে ঘরটি নির্মান করে দিবে বলেন।আগামি সপ্তাহে ঘর নির্মান শুরু হবে বলে জানান তারা।
বুধবার, ২৪ আগস্ট, ২০২২
শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।
নওধার গনস্বাস্থ্য হাসপাতালের উদ্যোগে আমতৈল গ্রামে গত বৃহঃবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এতে প্রায় ২০০ জন রুগিকে ওষুধ সহ ফ্রি চিকিৎসা দেওয়া হয়।২নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিনের বাড়ির সামনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে এই চিকিৎসা কার্যক্রম।এতে ঢাকা থেকে আগত বিষেজ্ঞ ডাক্তারগন রুগি দেখেন।এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড মেম্বার ফকির মোঃ ইমাম উদ্দিন,নওধার গনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সোহরাব আহমেদ,শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মিজান আহমদ।এতে সেচ্ছাসেবক হিসাবে সহযোগিতা করেন রঙিন স্বপ্ন তরুন সংঘটনের সদস্যরা।মুলত গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থা, যেটির কর্মসূচির ভিত্তি স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল।[
শনিবার, ২৩ জুলাই, ২০২২
আমতৈল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এস,এস,সি ৯৮ ব্যাচ ইউ,এস,এ চাপ্টার।
নিজস্ব প্রতিবেদনঃ এস,এস,সি ১৯৯৮-এইচএসসি ২০০০ ব্যাচ ইউ,এস,এ চাপ্টারের সার্বিক সহায়তায় সিলেটে বন্যা পরবর্তী পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসাবে বৃহত্তর আমতৈল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে ২৫০০(আড়াই হাজার) টাকা করে ঘর নির্মানের জন্য মোট ১,০০০০০(এক লক্ষ)টাকা প্রাথমিক অনুদান দেওয়া হয়।তারা পরবর্তীতে আরো বড় ধরনের পরিকল্পনা হাতে নেওয়ার আশ্বাস দেন।ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা তুলে দেন জনাব ডাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ মেডিক্যাল অফিসার(২৮ তম বিসিএস)সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ,জনাব মোঃ সাদেক মিয়া সহকারী অধ্যাপক (পরিসংখ্যান বিভাগ), সৈয়দ নবীব আলী কলেজ, জনাব মোঃ ফিরুজ আহমেদ জনসন কোম্পানি,সিলেট বিভাগ,জনাব মোঃ রাসেল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী, জনাব নিশি মোহন নাথ,ব্যবস্থাপক,রুপালি ব্যাংক,সিলেট।অন্যন্যদের উপস্থিত ছিলেন শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষনক মোঃ রেনু মিয়া ও তরুন সমাজ সেবক মিজান আহমেদ।নগদ টাকা হাতে পেয়ে ক্ষতিগ্রস্থরা খুবই খুশি হোন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
শনিবার, ১৬ জুলাই, ২০২২
আল হেরার নির্বাচনঃ সভাপতি জাকারিয়া,সম্পাদক সালেহ আহমেদ পুনরায় নির্বাচিত।
কার্যনির্বাহী পরিষদ গঠনঃ
গত ১৫-০৭-২০২২ ইং, রোজ শুক্রবার, বিকাল ৫:৩০ মিনিটের সময়, আল-হেরা সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২ (দুই) বছরের (২০২২-২০২৪) জন্য কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে মুহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার সালেহ আহমদ পুনঃনির্বাচিত হন ।
পরবর্তীতে সভাপতি ও সাধারন সম্পাদক পরামর্শক্রমে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করেন ৷
*পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদ *
সভাপতি - মুহাম্মদ জাকারিয়া
সহ সভাপতি- আ.ন.ম মাসুম
সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার সালেহ আহমদ
সহ সাধারণ সম্পাদক -হাঃ আলীম উদ্দিন
সাংগঠনিক সম্পাদক- ছিদ্দিকুর রহমান জুয়েল
সহ সাংগঠনিক সম্পাদক- মাওঃ মুতিউর রহমান
অর্থ সম্পাদক- মুসা মিয়া
সহ অর্থ সম্পাদক- রাসেল আহমদ (২)
প্রচার সম্পাদক- ফারুক আহমদ
সহ প্রচার সম্পাদক- হুসাইন আহমদ (১)
সমাজ কল্যাণ সম্পাদক- মুঃ রেনু মিয়া
সহ সমাজ কল্যাণ সম্পাদক- মাসুম বিল্লাহ
প্রকাশনা সম্পাদক- হাঃ সাইফুল আলম
আইটি সম্পাদক- মুহাম্মদ আলমগীর
অফিস সম্পাদক- হাঃ সালেহ আহমদ
সহ অফিস সম্পাদক- হুসাইন আহমদ (৩)
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- নুরুল ইসলাম নাহিদ
সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- শামীম আহমদ
ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাঃ- গোলাম মুস্তাকিন
সহ ত্রান ও দূর্যোগ ব্যবঃ সম্পাঃ- নিজাম উদ্দিন
ছাত্র কল্যাণ সম্পাদক- জাকওয়ান আহমদ
শুক্রবার, ১ জুলাই, ২০২২
ফান্ড রাইজিং এর মাধ্যমে আমতৈল গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৫ পরিবারকে ত্রান ও নগদ অর্থ বিতরণ।
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেনু মিয়া ফান্ড রাইজিং করেন।এতে দেশ ও প্রবাসের অনেকেই মানবতার ডাকে সাড়া দিয়ে টাকা পাঠান।তিনি মোট ৩৪,০০০(চৌত্রিশ হাজার টাকা) সংগ্রহ করেন।এতে মোট ১৬৫ টি পরিবারকে ত্রান ও নগদ অর্থ প্রদান করা হয়।ত্রান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে রঙিন স্বপ্ন তরুন সংঘটন।
শুক্রবার, ২০ মে, ২০২২
বন্যা দুর্গতদের পাশে চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর।
সিলেটে আকস্মিক বন্যায় বেড়েছে মানুষ দুর্ভোগ।বিগত কয়েকদিন ধরে পানি বন্দি সিলেটবাসী।সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৪নং রামপাশা ইউনিয়নের ৬ টি ওয়ার্ড ও বন্যার পানির নিচে।বেড়েছে মানুষের ভোগান্তি।পানিতে অবরুদ্ধ এলাকার মানুষ।সেই দুর্ভোগে এগিয়ে আসলেন ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর।তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সবার খুজ খবর নেন।শুকনা খাদ্য ও জরুরি ঔষুধ বিতরন করেন বন্যা দুর্গতদের মাঝে।তিনি সব সময় সবার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...
-
বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বৃটিশসহ যেকোন দেশের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে সুযোগ পাওয়া ভাগ্যের বি...
-
ছিল মৃত্যুর এক ফাদ।যেকোন সময় ঘটতে পারত প্রানহানীর মত বড় দুর্ঘটনা। ইতিমধ্যে সি,এন,জি সহ বেশ কিছু গাড়ি উলটে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এই জায়...
-
পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষত...





