পাকা দালান ঘর পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সালেক উদ্দিন।৪ নং রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সালেক উদ্দিনের ঘর বিগত বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত এই ঘরের ছবি শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রঙিন স্বপ্ন তরুন সংঘটনের উপদেষ্টা মোঃ রেনু মিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করলে দেশ ও প্রবাসের বহু মানুষ ছবিটি দেখে মর্মাহত হোন।অনেকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করেন।প্রধানমন্ত্রীর ত্রান তহবিল সহ বিভিন্ন সংস্থা থেকে আর্থিক সহায়তা পান।এই ঘরটির ছবি দেখে ৪নং রামপাশা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।এবং ইউ কে প্রবাসি সংস্থার সাথে যোগাযোগ করে এই ঘরটি কথা বলেন এবং তারা ৩ লক্ষ টাকা ব্যয়ে ঘরটি নির্মান করে দিবে বলেন।আগামি সপ্তাহে ঘর নির্মান শুরু হবে বলে জানান তারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...
-
বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েন কর্তৃক আয়োজিত রামপাশা ইউনিয়নের ক্রিকেট লীগ ২০২০ আসরের ২য় সেমিফাইনালে নাটকে ঠাসা খেলায় এস,আর ক্রিকেট...
-
বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগের আজকের প্লে অফের খেলায় নিউ স্টার ক্রিকেট ক্লাবকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আসরের অন্যতম শক্তিশ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন