মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

চলে গেলেন সবার প্রিয় নজরুল স্যার।

চলে গেলেন হাজার হাজার মানুষ গড়ার কারিগর,সদালাপী,যার কথায় নম্রতা এবং বিনয়ের সঠিক পরিচয় পাওয়া যেত,একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং আল আজম উচ্চ বিদ্যালয়ের সাবেক সুনামধন্য শিক্ষক জনাব নজরুল ইসলাম।গতকাল মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি...রাজুন।গতকাল মঙ্গলবার রাত ১১ঃঃ৫০ মিনিটে স্থানীয় গাজির মোকাম জামে মসজিদে জানাজার নামাজ শেষে গাজির মুকাম কবরস্থানে উনার দাফন সম্পন্ন করা হয়।জনাব নজরুল ইসলাম ছিলেন একজন সৎ,সাদাসিধে মানুষ কিন্তু মাথায় ছিল জ্ঞানের ভান্ডার।
অনেক অনেক সরকারি,বেসরকারি চাকরিজীবী এবং দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছেন যা নজরুল ইসলাম স্যারের নিজ হাতে গড়া।তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন,ইংরেজির উপর প্রাকৃতিকভাবে স্যারের একটা দখল ছিল।তাই অনেকে স্যারকে ন্যাচারাল ট্যালেন্ট বলে সম্বোধন করতেন।তার কাছ থেকে অনেক ছাত্র-ছাত্রীরা ইংরেজি শিখে ইংরেজি বিষয়কে আয়ত্ব করেছেন।তিনি ছিলেন আমতৈল গ্রামের সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মুকিদ মিয়া সাহেবের দ্বিতীয় পুত্র।সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও জীবন কাটিয়েছেন একবারে সাদামিঠে।তিনি ছিলেন নিরহংকারী, নম্র ভদ্র এবং সদা সদালাপী একজন মানুষ।জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন জ্ঞান বিতরণের জন্য।ছাত্রছাত্রীদের অনেক দিয়েছেন কিন্তু কখনো সেরকম বিনিময় চাননি।উনার একটাই চাওয়া ছিল ছাত্রছাত্রীরা লেখাপড়া করে মানুষের মত মানুষ হোক।ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী এলাকার লোকজনের সাথে দেখা হলে হাসিমুখে কথা বলতেন।উনার সততা নিষ্টা,নম্রতা,ভদ্রতার জন্য আজীবন বেচে থাকবেন জ্ঞান বিতরনের এই বাতিঘর।উনার মৃতুতে গ্রামবাসী একজন ভালো মানুষ হারালো।উনার অবদান যুগ যুগ মনে মনে রাখবে গ্রামবাসী।আমরা উনার মৃতুতে গভীর শোকাহত। আল্লাহ নজরুল স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন। মো: রেনু মিয়া সাবেক ছাত্র,আল আজম উচ্চ বিদ্যালয়

রবিবার, ৩ মে, ২০২০

করোনা পরিস্থিতিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন রামপাশা ইউপি চেয়ারম্যান এড. আলমগীর।

নিজস্ব প্রতিবেদন::: করোনা পরিস্থতিতে সারা পৃথিবী দিশেহারা।শক্তিশালী দেশগুলো এটির একমাত্র উপায় দেখছেন আকাশ থেকে।বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশেও বেশ পড়েছে করোনা প্রভাব।দিন দিন বাড়ছে করোনা আতংক।নিম্নবিত্ত, মধ্যবিত্ত,উচ্চবিত্ত সবাই এখন ঘরবন্দি।করোনা প্রভাবে অনেকেই পড়েছেন খাদ্য সংকটে।সরকারি তহবিল,বেসরকারি,সামাজিক এবং সাংস্কৃতিসহ সবধরণের সংস্থা ত্রান বিতরণ করছেন।করোনা মহামারিতে ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ভাই দিন রাত পরিশ্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিজের জীবন বাজি রেখে দরিদ্র এবং করোনা পরিস্থতিতে যারা আর্থিক সমস্যা এবং খাদ্য সংকটে রয়েছেন উনি সরকারের তহবিল থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী সুষম বন্টন করে দিচ্ছেন।সরকারের তহবিল ব্যতিত বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে এবং নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী পৌছিয়ে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে।ত্রান সামগ্রী বিতরনের পাশাপাশি করোনার ভয়াল থাবা থেকে বাচার জন্য গণসচেতনতা গড়ে তুলেছেন।হোম কোয়ারেন্টাইন নিশ্চিত এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।জীবন রক্ষার জন্যে পরনে নেই কোন পিপিই,শুধু নিজ ইউনিয়নের প্রত্যেকটা নাগরিককে নিরাপদে রাখতে জীবন বাজি রেখে আপন গতিতে চলছেন এই জনপ্রতিনিধি। উনার একটিই চাওয়া উনার চারপাশের এবং ইউনিয়নের মানুষ যেন সুস্থ এবং নিরাপদ থাকে।বস্তুত আমরা নির্বাচনের ইস্তেহারে জনপ্রতিনিধিগন যে প্রতিশ্রুতি দেন তা নিজের শতভাগ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রক্ষা করার জন্য। মানবতার মূর্তপ্রতিক হয়ে আজীবন বেচে থাকবেন মানবতার এই ফেরিওয়ালা।মানবতার কল্যানে জনম জনম কাজ করে যাবেন এই বিশ্বাস করি।হয়ত একদিন করোনাসহ সকল মহামারি দূর হয়ে যাবে,শুধু ইউনিয়নের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়ে যাবেন একজন জনপ্রতিনিধি, একজন মানবতার কল্যানে কাজ করে যাওয়া এড. মোহাম্মদ আলমগীর ভাইয়ের ভালবাসা। মোহাম্মদ রেনু মিয়া রামপাশা থেকে,

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ফকির মো: ইমাম উদ্দিন মেম্বারের পক্ষ থেকে ৩৫০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন।

নিজস্ব প্রতিবেদন,১০ এপ্রিল,২০২০::সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পঁাচবারের নির্বাচিত মেম্বার জনাব ফকির মো: ইমাম উদ্দিন মেম্বারের পক্ষে করোনা ভাইরাসের প্রভাবে প্রভাবিত গরীব,অসহায় এবং কর্মহীন ৩৫০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।উনার বড় ছেলে মুহিবুর রহমান এবং মেজো ছেলে মিজান আহমেদ গত ৯ এপ্রিল রোজ বৃ্হস্পতিবার ৩৫০ টি পরিবারকে নিজ নিজ বাড়িতে গিয়ে উক্ত নগদ টাকা প্রদান করেছেন।উল্লেখ্য জনাব ফকির মো: ইমাম উদ্দিন মেম্বার দীর্ঘদীন যাবৎ উনার গ্রামের দরিদ্র এবং অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছেন।
জাতির এই দু:সময়ে গরিব এবং অসহায় মানুষদের পাশে থাকতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং অদুর ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।উল্লেখ্য জনাব ইমাম উদ্দিন মেম্বার গত দুই বছর মামলা জঠিলতায় থাকায় প্রত্যেক্ষভাবে সাহায্য সহযোগিতা করতে না পারলেও উনার পরিবারের সদস্যদের দিয়ে সব সময় গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে আসছেন।উনার পরিবারের পক্ষ থেকে ওয়ার্ড তথা ইউনিয়নবাসির কাছে দোয়া কামনা করছেন।

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

আল আজম হাই স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

বিশ্বনাথ ডেস্ক:::আল আজম হাই স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে উক্ত পরিষদের চাকরিজীবী ,ব্যবসায়ী ও প্রবাসিদের উদ্যোগে আজ দুপুর ২ টায় বৃহত্তর আমতৈল গ্রামের ১৬৪ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয় ৷ প্রত্যেক পরিবারকে আট কেজি চাল,দুই কেজি আলু,এক কেজি পেয়াজ,এক লিটার তেল,এক কেজি ডাল এবং একটি করে সাবান প্রদান করা হয়।যারা আল আজম হাইস্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উৎযাপন পরিষদের সাথে জড়িত সকলের প্রচেষ্টায় করোনা ভাইরাসের প্রভাবে প্রভাবিত গ্রামের গরীব,অসহায় এবং কর্মহীনদের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতির এই ক্রান্তিলগ্নে যারা সাহায্য,সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং শ্রম দিয়ে হত-দরিদ্র এবং কর্মহীনদের মুখে হাসি ফুটিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

আল আজম হাই স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী এবং পূনর্মিলনী উদযাপনের লক্ষ্যে কার্যকরী কমিটি গঠন।

বিশ্বনাথ,২৮ ফেব্রুয়ারি,২০২০,শুক্রবার,রাত ৮:০০:: আজম হাই স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী এবং পূনর্মিলনী ২০২০ এর উদযাপনের লক্ষ্যেকার্যকরী কমিটি গঠন করা হয়েছে।আজ শুক্রবার বিকাল ৪ টায় সিলেট জর্জকোর্টের ক্যাফেটেরিয়ায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব বশির আহমদের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় সর্বসম্মতিক্রমে জনাব বশির আহমদকে প্রধান সমন্নয়ক এবং জনাব মো: রাজুকে আহবায়ক করে কার্যকরি কমিটি গঠন করা হয়।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের সহকারী পিপি ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব এডভোকেট মোহাম্মাদ আলমগীর,রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মঈনুল ইসলাম সহ আরো অনেকে। যুগ্ম আহবায়ক করা হয় জনাব সালেহ আহমেদ এবং মোহাম্মদ আলমগীরকে।সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জনাব তানজিদ আহমেদ।উক্ত কার্যকরী কমিটির নির্বাহি সদস্যগন হচ্ছেন সুহেল আহমেদ মুন্না,মুহিবুর রহমান,জহিরুল ইসলাম,সালেহ আহমেদ,ফয়ছল আহমেদ,মোহাম্মদ জাকারিয়া(১),কবির আহমেদ,কাউছার আহমেদ,আনিসুর রহমান শাওন,মো: জাকারিয়া(২),ডা: মঞ্জুরুল ইসলাম সৌরভ।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

আল আজম হাই স্কুল এন্ড কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী পালনের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত।

বিশ্বনাথ উপজেলার আল-আজম স্কুল এন্ড কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী বাস্তবায়নের লক্ষ্যে, প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ ও পরবর্তী পরামর্শ সভা বাস্তবায়নের লক্ষ্যে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব বশির আহমেদ স্যাররের বাসায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব বশির আহমেদ স্যার,সেরেস্তাদার (অফিস সুপার) জনাব মোঃ আতাউর রহমান,৪নং রামপাশা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান এডঃ জনাব মোঃ আলমগীর, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নানু মিয়া, এনবিআর কর্মকর্তা জনাব মোঃ রাজু মিয়া ঢাকা দক্ষিণ স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মোঃ সালেহ আহমেদ, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব তানজিদ আহমেদ।উক্ত সভায় আগামী ২৮/০২/২০২০ শুক্রবার বিকাল ৪ঃ০০ ঘটিকায় সিলেট জর্জকোট ক্যাফেটোরিয়ায় এক সভার আয়োজন হবে বলে জানানো হয়েছে।এতে সকলের অংশগ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রাথমিক নিয়োগ বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর সিলেট জেলার দ্রুত যোগদান ও পদায়ন এবং ১৬ ফেব্রুয়ারি থেকে বেতন ভাতা কার্যকরের দাবিতে এক শান্তিপূর্ন মানববন্ধনের আয়োজন করবেন সিলেট জেলা প্রাথমিক নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ। আগামী ২৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গল সিলেট প্রাথমিক শিক্ষা অফিসের সামনে সকাল ১০ ঘটিকার সময় মানববন্ধন অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।পরে জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করবেন।উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি পুর্বের নোটিশ অনুযায়ী যোগদানের কথা ছিল।কিন্তু সেদিন কিছু শিক্ষক যোগদানের অনুমোদন পাওয়ার পর হাইকোর্টের নির্দেশে সকল নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়।তাই দ্রুত সময়ের মধ্যে যোগদান এবং পদায়নের দাবিতে শিক্ষকরা মানববন্ধনের ডাক দিয়েছেন।এতে নিয়োগ বঞ্চিত সকল শিক্ষকগনকে উক্ত মানববন্ধনকে সফল করার জন্য আহবান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রতিবন্ধিদের জায়গা সহ ঘর নির্মান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান

 সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জায়গা সহ গৃহ নির্মাণের কাজগুলো ...